ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে উপজেলা বিএনপি
ভিডিও দেখুন এখানে 👇 👇 👇 👇 👇 👇 👇
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে উপজেলা বিএনপি
সংসদে বিএনপি সরকারের সমালোচনা করে বক্তব্য দেওয়ার প্রতিবাদে শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ ঘোষণা দেন। এ সময় রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল করেন তারা।
এর আগে আশুগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে নেতাকর্মীরা ঝাড়ু হাতে মিছিল বের করেন। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. শাহজাহান সিরাজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জয় ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম চৌধুরীসহ অন্যরা।
সভাপতির বক্তব্যে হাজী মো. শাহজাহান সিরাজ রুমিন ফারহানার পরিবার ও রাজনৈতিক অবস্থান নিয়ে নানা অভিযোগ করেন। তিনি দাবি করেন, রুমিন ফারহানা আওয়ামী লীগের ‘প্রোডাক্ট’ এবং তার সংসদীয় বক্তব্যের মাধ্যমে ভারত ও আওয়ামী লীগের স্বার্থ রক্ষা করা হয়েছে। তিনি রুমিন ফারহানার বক্তব্যকে ‘অসংসদীয়’ বলেও মন্তব্য করেন।
প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বিএনপির সমালোচনা করে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বিএনপি ক্ষমতায় এলে গ্যাস-বিদ্যুৎ, সার, দুর্নীতি ও ঋণখেলাপিসহ বিভিন্ন সংকট তৈরি হতে পারে বলে মন্তব্য করেন। তার ওই বক্তব্যের প্রতিবাদেই আশুগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল করা হয়।
#রুমিনফারহানা #বিএনপি #আশুগঞ্জ #ব্রাহ্মণবাড়িয়া #BangladeshPolitics

Comments
Post a Comment