Posts

সচিবালয়ে ‘মব’ তৈরির অভিযোগ তুললেন রাশেদ খাঁন

Image
  সচিবালয়ে ‘মব’ তৈরির অভিযোগ তুললেন রাশেদ খাঁন ঝিনাইদহ প্রতিনিধি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন অভিযোগ করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ‘সচিবালয় ঘেরাও’ কর্মসূচির সময় সচিবালয়ে মব পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে ঝিনাইদহ সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ অভিযোগ করেন। রাশেদ খাঁন বলেন, গণঅভ্যুত্থানের সময়ও সচিবালয়ে এমন পরিস্থিতি সৃষ্টি হয়নি। তার দাবি, ‘সচিবালয় ঘেরাও’ কর্মসূচির নামে সেখানে মব তৈরি করা হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, সুযোগ পেলে জামায়াত অল্প সময়ের মধ্যেই সচিবালয়ের অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। তিনি আরও বলেন, গত ৫ আগস্ট জাতীয় কর্মসূচির সময় বিদেশি কূটনীতিকদের উপস্থিতিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বেও আরেকটি মব পরিস্থিতি তৈরি করা হয়। তার ভাষ্য অনুযায়ী, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। আওয়ামী লীগের প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, দলটি যদি আবার রাজনীতিতে ফিরে আসে, তবে তা জামায়াত ও এনসিপির মাধ্যমে ফিরে আসবে। এমন পরিস্থিতিতে সবার জন...