জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দিচ্ছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
শিরোনাম: জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দিচ্ছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
প্রকাশ: ৯নভেম্বর, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
ঢাকা: জাতির উদ্দেশে লাইভ ভাষণ দিচ্ছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। দেশের রাজনৈতিক অস্থিরতা, নিরাপত্তা পরিস্থিতি এবং চলমান উত্তেজনাপূর্ণ অবস্থার প্রেক্ষাপটে এই ভাষণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
রাষ্ট্রীয় টেলিভিশন ও একাধিক বেসরকারি চ্যানেলে সম্প্রচারিত এই ভাষণে সেনাপ্রধান বলেন,
“দেশে আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এখন আমাদের প্রধান দায়িত্ব। আমরা কোনো দল বা ব্যক্তির বিরোধী নই, আমরা কেবল জাতির স্বার্থে কাজ করছি।”
তিনি আরও বলেন, “সেনাবাহিনী সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। দেশের স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো প্রচেষ্টা কঠোর হাতে দমন করা হবে।”
ভাষণের শুরুতেই তিনি সকল নাগরিককে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, “দেশের এই সংকট মুহূর্তে একে অপরের বিরুদ্ধে নয়, জাতির ভবিষ্যতের কথা ভাবতে হবে।”
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জেনারেল ওয়াকার-উজ-জামানের এই ভাষণ রাজনৈতিক পরিস্থিতিতে একটি নতুন মোড় আনতে পারে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে যে বিতর্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে, এই বক্তব্য তার অনেকটাই নিরসন করতে পারে বলে অনেকে মনে করছেন।
ভাষণের শেষ পর্যায়ে সেনাপ্রধান জনগণের প্রতি আস্থা রেখে বলেন,
“বাংলাদেশের ভবিষ্যৎ কোনো ব্যক্তি বা দলের হাতে নয়, এটি ১৮ কোটি মানুষের সম্মিলিত শক্তিতে গঠিত হবে।”
জাতির উদ্দেশে এই ভাষণকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে রাজনৈতিক মহলে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে।

Comments
Post a Comment