যতদিন বেঁচে থাকব, বঙ্গবন্ধুকে নিয়েই বাঁচব: কাদের সিদ্দিকী
যতদিন বেঁচে থাকব, বঙ্গবন্ধুকে নিয়েই বাঁচব: কাদের সিদ্দিকী
November 6, 2025
‘মুক্তিযুদ্ধ করেছি “জয় বাংলা” বলে, বঙ্গবন্ধুর নেতৃত্বে। বঙ্গবন্ধু আমার ধ্যান, জ্ঞান ও চেতনার মূল কেন্দ্র। যতদিন জীবিত থাকব—মুক্তিযুদ্ধ, স্বাধীনতা আর বঙ্গবন্ধুকে নিয়েই বেঁচে থাকব।’
বৃহস্পতিবার (৬ নভেম্বর) হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী।
তিনি আরও বলেন, ‘বিচার বিভাগের প্রতি এখনো আমাদের সবার আস্থা রয়েছে। আজ লতিফ ভাইয়ের জামিনের মধ্য দিয়ে সাধারণ মানুষের সেই আস্থার প্রতিফলন দেখা গেছে বলে আমি মনে করি। এ মামলায় যাদের এখনো অন্যায়ভাবে কারাগারে রাখা হয়েছে, আমি সরকারের প্রতি আহ্বান জানাই—তাদের প্রতি মানবিকতা দেখান, মুক্তি দিন।’

Comments
Post a Comment