গুম-খুন মামলা: শেখ হাসিনার পক্ষে লড়বেন জেড আই খান পান্না



গুম-খুন মামলা: শেখ হাসিনার পক্ষে লড়বেন জেড আই খান পান্না

গুম-খুনের অভিযোগে দায়ের হওয়া মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে দায়িত্ব পেলেন প্রবীণ আইনজীবী জেড আই খান পান্না। রোববার (২৩ নভেম্বর) দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ নিয়োগ অনুমোদন করে।

শেখ হাসিনার শাসনামলে সংঘটিত গুম ও নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের দুই মামলার অভিযোগ গঠনের শুনানির তারিখও নির্ধারিত হয়েছে। একটি মামলার শুনানি হবে ৩ ডিসেম্বর এবং অন্যটির ৭ ডিসেম্বর।

জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না এর আগেও শেখ হাসিনার পক্ষে মামলায় লড়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। তিনি গত আগস্টেও জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত একটি মামলায় পলাতক আসামি হিসেবে থাকা শেখ হাসিনার পক্ষে দাঁড়াতে চেয়েছিলেন, যদিও তখন তার আবেদন খারিজ হয়।

আজ সকালে তিনি পুনরায় ট্রাইব্যুনালে এসে গুম-খুন মামলায় শেখ হাসিনার হয়ে কার্যত দায়িত্ব নেয়ার ইচ্ছা জানান এবং আদালত তা গ্রহণ করে।



Comments

Popular posts from this blog

এভারকেয়ার হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকাল — জরুরি পরিস্থিতিতে দেশজুড়ে শোক

Whatsapp Group এ যারা যুক্ত হতে চান তারা নিচে ক্লিক করুন 👇👇👇

এইমাত্র ইন্তেকাল করলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া