এবার বরগুনায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন নিজস্ব প্রতিবেদক

 

এবার বরগুনায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫

বরগুনার সার্কিট হাউস মাঠের উত্তর-পূর্ব কোণে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ভিডিও দেখুন এখানে 👇 👇 👇 👇 👇 👇 



সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১১ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়—এক ব্যক্তি হাতে থাকা বস্তুতে আগুন জ্বালিয়ে স্মৃতিস্তম্ভের দিকে নিক্ষেপ করেন, পরে তা দ্রুত জ্বলে ওঠে। এ সময় ভিডিওতে আরেকজনকে বলতে শোনা যায়, “দে,” এরপর অন্যজন আগুন নিক্ষেপ করে “চল চল” বলে সঙ্গীর সঙ্গে দ্রুত স্থান ত্যাগ করে।

ভিডিওটি ফেসবুকে শেয়ার করে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা লেখেন,

“বরগুনা সার্কিট হাউসের সামনে কথিত জুলাই স্তম্ভে আগুন। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এই নোংরা স্মারক বরগুনার পবিত্র মাটিতে থাকতে পারে না, থাকতে দেবো না।”

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন,

“আমরা খবর পেয়েছি, তবে ঘটনাস্থলে গিয়ে তেমন কোনো চিহ্ন পাইনি। বিষয়টি যাচাই করা হচ্ছে। পুলিশ যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে।”

Comments

Popular posts from this blog

এভারকেয়ার হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকাল — জরুরি পরিস্থিতিতে দেশজুড়ে শোক

Whatsapp Group এ যারা যুক্ত হতে চান তারা নিচে ক্লিক করুন 👇👇👇

এইমাত্র ইন্তেকাল করলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া